1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৪টি গ্রামে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ: জনমনে স্বস্তি খুলনা জেলার ঐতিহ্যের ১৪৪ বছর পূর্তিতে উদযাপিত হলো খুলনা দিবস মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দ্বায়িত্ব দেবে: গোলাম রসুল এমপি মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী হতে চায় প্রকৌশলী মঠবাড়িয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা দশমিনায় খালের ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন টুঙ্গিপাড়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন

দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
এস.এম. শামীম, দিঘলিয়া  : খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর খেয়াঘাট দখলকে কেন্দ্র করে দিনব্যাপী উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে স্থানীয় এক ব্যক্তি জোরপূর্বক ঘাট দখল করে টোল আদায় শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে বিকেলে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, খেয়াঘাটটির বর্তমান ইজারাদার মো: ইয়াজুল ইসলাম, যিনি মূল ঠিকাদার মো: আকবর হোসেনের কাছ থেকে স্ট্যাম্পে চুক্তির মাধ্যমে বৈধভাবে ওয়ার্ক অর্ডার নিয়ে ঘাট পরিচালনা করে আসছিলেন।
কিন্তু একই এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ঘাট ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগে আরও জানা যায়, বুধবার সকালে রবিউল ইসলাম ৭/৮ জন সহযোগীকে সঙ্গে নিয়ে ঘাটে গিয়ে টেবিল বসিয়ে জোরপূর্বক টোল আদায় শুরু করেন।
এ সময় ইজারাদারের প্রতিনিধি ইয়াজুল ইসলাম কে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে, স্থানীয় আরিফ নামের এক ব্যক্তিকে দীর্ঘদিন ধরে দৈনিক ৩ থেকে ৫ শত টাকা চাঁদা দিতে বাধ্য করা হতো বলেও জানা গেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি রবিউল ইসলামের সঙ্গে যোগ দিয়ে ঘাট দখলে সহযোগিতা করেন বলে অভিযোগ রয়েছে।
ইজারাদার ইয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমি নিয়ম অনুযায়ী বৈধভাবে ঘাটের ইজারা নিয়েছি এবং পরিচালনা করে আসছি। কিন্তু রবিউল ইসলাম ও তার লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে ঘাট ছেড়ে দিতে বাধ্য করার চেষ্টা করছে। এমনকি তারা আমার কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এ ঘটনায় ইয়াজুল ইসলাম দিঘলিয়া থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল আনুমানিক ৫টার দিকে  টোল আদায়কারী রবিউল  কে  সেখান থেকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, খেয়াঘাটটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও এ ধরনের প্রকাশ্যে দখল ও টোল আদায়ের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।