1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনা মোরেলগঞ্জে তিনটি পুনঃখনন খালের উদ্ধোধন শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত‎ ঝিনাইদহে ট্রাক চাপায় নারীর মৃত্যু মোরেলগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি! প্রেমের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি ছড়ানো যুবক আটক শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ মহেশপুরে উদ্বোধনের আড়াই বছরেও চালু হয়নি ২০ শয্যা হাসপাতালটি যশোরে আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় আর অনৈতিকতা নয়

শরণখোলায় বাম্পার ফলনে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : শরণখোলায় কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে তরমুজ| এ বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে| ভরাট হওয়া খাল পুনঃ খনন করে পানি সংকট দুর করা গেলে তরমুজসহ কৃষি ফসল উৎপাদনে উপজেলায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে কৃষকরা জানালেন|
সরেজমিনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামে গিয়ে দেখা যায়, দিগন্ত জোড়া খেতে তরমুজের সমারোহ| এ ছাড়াও উপজেলার রাজেশ^র, জিলবুনিয়া, উত্তর তাফালবাড়ী, রাজৈরসহ অন্যন্য কয়েকটি গ্রামেও ব্যপক জমিতে তরমুজের চাষ করেছেন চাষীরা| সোনাতলা গ্রামের কৃষক মজিবর আকন বলেন, এ বছর শুধুমাত্র সোনাতলা গ্রামেই ৮জন কৃষক ৮০ বিঘা জমিতে তরমুজ চাষ করে বাম্পার ফলন পেয়েছে| গত চার বছর আগে প্রথম তরমুজের চাষ শুরু করেন তিনি| তা দেখে অনেক কৃষক তরমুজ চাষে এগিয়ে আসেন| এ বছর উৎপাদিত তরমুজ ট্রাক ভরে খুলনা ও বাগেরহাটসহ স্থানীয় বাজারে বিক্রির জন্য পাঠানো হয়| ধানের চেয়ে তরমুজ চাষে খরচ কম এবং লাভ বেশি বলে কৃষক মজিবর আকন জানালেন| কৃষক পান্না আকন বলেন, মাঠের মধ্যে দিয়ে প্রবাহিত খুরমাতলা উত্তর তাফালবাড়ী খালটি ভরাট হয়ে আছে| ফলে বেশি টাকা ব্যয় করে অনেক দুর থেকে পাইপের মাধ্যমে মিষ্টি পানি এনে তাদের তরমুজ চাষ করতে হচ্ছে| কৃষক ফজলুল হক, মিরাজ হাওলাদার, শিপন হালদার বলেন, এবার তরমুজের ভালো ফলন হলেও সম্প্রতি হঠাৎ বৃষ্টিপাতে মাঠে পানি জমে অনেক তরমুজ নষ্ট হয়েছে| যে কারণে তারা বেশী লাভ করতে পারেননি বলে ঐ কৃষকরা জানান| স্থানীয় সমাজ সেবক আবু রাজ্জাক আকন বলেন, তরমুজ খেত থেকে মাত্র দুই হাজার ফুট দুরত্বে থাকা খুরমাতলা উত্তর তাফালবাড়ী খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে আছে| অগ্রাধিকার ভিত্তিতে ঐ খালটি পুনঃ খনন করা হলে কৃষকদের চাষাবাদের পানি সংকট দুর হবে| এর ফলে এখানে কৃষি ফসল উৎপাদন ৪/৫ গুন বেড়ে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানালেন ঐ সমাজসেবক|
শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, তরমুজ চাষ শরণখোলায় কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে| চলতি বছরে উপজেলায় ১৫ হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে| ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে|আগামীতে আরো বেশি জমিতে তরমুজ চাষ হবে বলে এই কৃষি কর্মকর্তা জানান|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।