1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

দশমিনায় নদী ও খালের ভাঙ্গন রোধে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের হাজীরহাট বাজার তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হতে চলছে| বাজার সংলগ্ন মসজিদটি নদীর ভাঙনের মুখে রয়েছে| ভাঙন রোধে বালুর বস্তা ফালানো হলেও কোন রক্ষা হচ্ছে না| নদীর অব্যাহত ভাঙনের কারনে সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান,বসতঘর,ফসলি জমি বিলীন হওয়ার পথে রয়েছে| এলাকাবাসী তেঁতুলিয়া নদীর তীরবর্তী হাজীরহাট বাজারের মসজিদের সামনে মানববন্ধন করেছে| এছাড়া বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ ও উপজেলা সদর এলাকার মধ্যে দিয়ে প্রবাহমান চরহোসনাবাদ খালে ব্যাপক ভাঙ্গনে জনপদ বিলীন হচ্ছে| খালের দুই পাশের জনপদের ঘরবাড়ী,কৃষিজমি ও স্থাপনা খালের ভাঙ্গনে বিলীন হতে চলছে| খালের ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা নিতে খালের দুই পাড়ের শতাধিক বাসিন্দা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে| মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন| মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডা.গোলাম মোস্তফা,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মো.ফখরুজ্জামান বাদল,উপজেলা জামায়াতের আমীর এম লুৎফর রহমান,¯ে^চ্ছাসেবক দলের সাবেক আহবায়ক যোবায়ের হোসেন আক্কাস,গণমাধ্যম কর্মী শাহজাদা তোহামিন প্রমুখ|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।