1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় সরকারি পিচের রাস্তা খনন করে অবৈধ ভাবে ইমারত তৈরি অভিযোগ দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোরেলগঞ্জে মে দিবসে শ্রমিক দলের র‌্যালী ও আলোচনা সভা পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ কয়রায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাস জমিতে ভবন নির্মাণ ফুলতলায় গৃহবধুর শ্লীলতাহানি প্রতিবেশি যুবক গ্রেফতার খালিশপুর রোটারী স্কুল হবে খুলনার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ : হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মহান মে দিবস সফল করতে খালিশপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‍্যালি

পাইকগাছায় জমি বিক্রির নামে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জমি বিক্রির আশ্বাস দিয়ে বায়না পত্রের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মো. আবুবককর কাগুজীর বিরুদ্ধে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী মো. জাফর আলী গাজী।
শনিবার (২ মে) উপজেলার ধামরাইল গ্রামের বাসিন্দা জাফর আলী গাজী অভিযোগ করে জানান, লক্ষ্মীখোলা এলাকার কে. এম. শহীদের ছেলে আবুবককর কাগুজী পরিকল্পিতভাবে প্রতারণার আশ্রয় নিয়ে তাকে জমি বিক্রির আশ্বাস দেন। তিনি দাবি করেন, পাইকগাছা থানার চক বগুড়া মৌজার বি.আর.এস খতিয়ান নং ৩৮১ এবং দাগ নং ১৮৮ অনুযায়ী মোট ৩.৮১ একর জমির মধ্যে থেকে ০.৬৬০ একর জমি বিক্রির প্রস্তাব দেন অভিযুক্ত। এ প্রস্তাবে বিশ্বাস স্থাপন করে ভুক্তভোগী ২০২৩ সালে অভিযুক্তের সঙ্গে একটি বায়না পত্র চুক্তি সম্পাদন করেন এবং অগ্রিম হিসেবে ২ লাখ টাকা প্রদান করেন। তবে পরবর্তীতে তিনি জানতে পারেন যে জমির কথা বলে বায়না পত্র করা হয়েছে, তা অভিযুক্তের মালিকানাধীন নয়; বরং জমির প্রকৃত মালিক অন্য ব্যক্তি।পরবর্তীতে ভুক্তভোগি জাফর আলী গাজী বায়না পত্রের মাধ্যমে দেয়া টাকা ফেরত চাইলে আবুবককর কাগুজী তা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় নিজেকে প্রতারণার শিকার দাবি করে জাফর আলী গাজী জানান, তার কষ্টার্জিত অর্থ ফেরত পেতে তিনি অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করবেন।
এ বিষয়ে অভিযুক্ত আবুবককর কাগুজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।