
ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলায় গৃহবধু (২৪) কে শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী মোঃ আনিচুর রহমান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ| ঘটনাটি ঘটেছে ফুলতলার গাড়াখোলার বকুলতলা এলাকায়| ধৃত আনিচুর রহমান ওই গ্রামের মোঃ আসলাম মোল্যার পুত্র| পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফুলতলার গাড়াখোলা বকুলতলা এলাকায় মোঃ মিজানুর রহমান তার বেজেরডাঙ্গা বাজারে তার নিজ¯^ মুদি দোকানে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে| বাড়িতে তার স্ত্রী ও ৪ বছরের কন্যা এবং পিতা ঘুমিয়ে থাকে| সুযোগ বুঝে প্রতিবেশী আনিচুর রহমান ওই গৃহবধুর ঘরে ডুকে শ্লীলতাহানির চেষ্টা করলে তার আত্ম চিৎকারে এলাকাবাসি ছুটে এসে ওই লম্পটকে হাতে নাতে ধরে ফেলে| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনিচুরকে গ্রেফতার করে| এ ব্যাপারে মোঃ মিজানুর রহমান বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-০১, তারিখ-০১/০৫/২৬) দায়ের করেন| শনিবার দুপুরে পুলিশ আসামী আনিচুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে|