
শরণখোলা প্রতিনিধি : সুন্দরবনে বনদস্যুদের কবলে ১৩ দিন জিম্মী থাকার পরে মুক্তিপণ দিয়ে শনিবার ভোর রাতে বাড়ী ফিরেছেন ৬ জেলে| গত ২০ এপ্রিল পূর্ব সুন্দরবনের কোকিলমনি ও চাতরা এলাকা থেকে বনদস্যু শরীফ ও নানা ভাই বাহিনী এই ৬ জেলেকে অপহরণ করে| দস্যুদের কবল থেকে ফিরে আসা শরণখোলা (পানিরঘাট) এলাকার জেলে কালাম ফরাজীর স্ত্রী নাজমা বেগম শনিবার (২মে) দুপুরে মোবাইল ফোনে জানান, তার ¯^ামী কালাম ফরাজী সহ অপর ৫ জেলে দস্যুদের মুক্তিপণ দিয়ে ১৩ দিন পরে শনিবার ভোর রাতে বাড়ী ফিরে এসেছেন| অপর জেলেরা হচ্ছেন, শরণখোলা গ্রামের আনোয়ার বয়াতী, কিবরুল, মঠবাড়ীয়ার হরিণটানা গ্রামের মহসিন ও আঃ সালাম| অন্য এক জেলের নাম জানা যায়নি| ফিরে আসা জেলেদের মহাজন নিরাপত্তার ¯^ার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলা বাজারের মৎস্য ব্যবসায়ী বলেন, তার ৬ জেলেকে শরীফ ও নানা ভাই বাহিনী গত ২০ এপ্রিল সুন্দরবনের কোকিলমনি ও চাতরা এলাকা থেকে মুক্তিপণের দাবীতে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাতস্থানে আটকে রাখে| দস্যুদের দাবীকৃত লক্ষাধিক টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দিয়ে জেলেদের ছাড়িয়ে আনা হয়েছে| এখনো কয়েকজন মৌয়াল দস্যুদের কব্জায় আটক রয়েছে| বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের নীরব চাঁদাবাজী চলছে| জেলে মৌয়ালরা অসহায় হয়ে পড়েছেন| সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবার বিপদে পড়বে এই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না বলে ঐ মহাজন জানান| শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক বলেন, সুন্দরবনে মুক্তিপণ দিয়ে জেলে ফিরে আসার খবর তার জানা নেই| কেউ কোন অভিযোগ দেয়নি| অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান|