1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

খুলনায় শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অসুস্থ নেতা শফিকুল আলম তুহিনের পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বেলা ১২টায় খুলনা নগরীর বিএনপি পার্টি অফিসে আয়োজিত এ দোয়া মাহফিলে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী মিরাজ, যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই শফিকুল আলম তুহিনের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, শফিকুল আলম তুহিন দীর্ঘদিন ধরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার অসুস্থতায় দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন। তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তুহিনের সুস্থতা কামনায় দোয়া করার পাশাপাশি তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সম্মিলিত মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।