1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যোগ করতেই বোয়িংয়ের সঙ্গে চুক্তি: বিমান প্রতিমন্ত্রী স্পোর্টস ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান: প্রতিমন্ত্রী আমিনুল হক ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী লিমন-বৃষ্টি হত্যার বিচারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্রুড অয়েলের সংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি ‘খুব ইচ্ছে ছিল বাবার সঙ্গে কথা বলব’, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনে এগিয়ে বিজেপি

দশমিনায় নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে কম জেলে পল্লীতে নীরবতা

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : দশমিনা উপজেলার প্রধান ২টি নদী তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে জেলেরা আশানারূপ ইলিশসহ অন্যান্য মাছ না পাওয়ায় জেলে পল্লীতে নিরবতা বিরাজ করছে| কাংখিত মাছ না পেয়ে জেলে পরিবারগুলো মানবেতর জীবনযাপনের পাশাপাশি দিশেহারা হয়ে পড়েছে| উপজেলার প্রধান এই দুইটি নদীতে মাছ না পেয়ে জেলেরা তাদের পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে| আবার এই সুযোগে দাদন ব্যবসায়ীরা তাদের দাদনের টাকার জন্য জেলেদেরকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে| জেলে পল্লী হিসাবে খ্যাত উপজেলার উপকূলীয় এলাকা বাঁশবাড়িয়া, হাজীরহাট, গোলখালী, আউলিয়াপুর, রনগোপালদী ও আলীপুরা এলাকায় এখন জেলেদের মধ্যে দাদন ব্যবসায়ীদের কারনে ভীতি ও আতংক বিরাজ করছে|
উপজেলার ৭টি ইউনিয়নের হাট-বাজারগুলোতে দেশী প্রজাতির নানা ধরনের মাছ এখন দুস্প্রাপ্য হয়ে গেছে| বর্ষা মৌসুমে ডিমওয়ালা মাছ ডিম ছাড়ার আগেই জেলেদের জালে ধরা পড়েছে| ফলে মাছের বংশ বিস্তার হয়নি| এক শ্রেনীর অসাধু জেলেরা মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জাল দিয়ে অবাধে মাছ শিকার করছে| যার কারনে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দেশী প্রজাতির মাছ দিন দিন হারিয়ে যাচ্ছে| এদিকে উপজেলার প্রধান ২টি নদী তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে জেলেরা জাল ফেলে ইলিশসহ অন্যান্য মাছ কম পেয়ে হতাশ হয়ে তীরে ফিরে আসছে| উপজেলায় মাছের ক্ষেত্র হিসাবে পরিচিত আলীপুরা, বাঁশবাড়িয়া, রনগোপালদী, চরবোরহান, দশমিনা,বেতাগী সানকিপুর ইউনিয়নের নদ-নদী, খাল-বিল এখন মাছ শূন্য হয়ে গেছে| উপজেলার মাছের বিচরন ক্ষেত্র কমে যাওয়া সহ প্রভৃতি কারনে এই অঞ্চলের অর্থনৈতিক ফসল হিসাবে পরিচিত মৎস্য সম্পদ আজ বিলুপ্ত হতে চলছে| এছাড়া উপজেলার প্রায় পাঁচ শতাধিক জেলে পরিবারের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে| এদিকে উপজেলার প্রধান ২টি নদী তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে জেলেরা জাল ফেলে কোন ইলিশ মাছ সহ অন্যান্য মাছ কম পাবার কারনে হতাশ হয়ে তীরে ফিরে আসছে| ভরা মৌসুমেও কাংখিত মাছ না পেয়ে জেলেরা দিশেহারা হয়ে পড়েছে| নদীতে জাল ফেলে যৎসামান্য মাছ পেয়ে নদীর তীরে নৌকা নিয়ে ফিরে আসছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।