1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

বটিয়াঘাটায় কালবৈশাখীর তান্ডবে খোলা আকাশের নিচে অসহায় পরিবার

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধিঃ গতপরশু শনিবার দুপুরে সারাদেশের ন্যায় বয়ে যাওয়া বটিয়াঘাটা উপজেলায় কালবৈশাখীর তান্ডবে লন্ড ভন্ড  ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবন -যাপনকারী ননী মিস্ত্রি পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। সে উপজেলার  গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
সরেজমিন গিয়ে তথ্যানুসন্ধানে জানা গেছে, গতপরশু শনিবার দুপুরে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড  কাল বৈশাখীর ঝড়ো হাওয়া অবিরাম বর্ষনে ননী মিস্ত্রীর একমাত্র বসতঘর শনিবার দুপুরে দুমড়ে মুচড়ে  লন্ডভন্ড করে দিয়ে উড়িয়ে নিয়ে যায় ।সেই থেকে সে তার অসুস্থ্য শরীর এবং পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছিলো। খবর পেয়ে গতকাল রবিবার বেলা ১ দিকে ইউএনও থান্দার কামরুজ্জামান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম সুলতানকে সাথে নিয়ে শুকনা খাবার ও বিভিন্ন উপকরন নিয়ে তার বসত বাড়িতে হাজির হন এবং পুনঃ গৃহনির্মাণের জন্য সরকারী ত্রাণ হিসেবে ঢেউ টিন ও মেরামতের জন্য নগদ অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। তার এ আশ্বাস প্রদানে ভূক্তভোগী ও এলাকাবাসী ইউএনওকে সাধুবাদ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।