1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

মোংলায় মাদক ব্যাবসায়ী মিলন গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক (খ্রিষ্টান কবরস্থান সংলগ্ন) এলাকা থেকে ৪৪ পিস ইয়াবাসহ আরমান ফরাজি নামের একজনকে আটক করা হয়। ওই মামলায় একই এলাকার শাহদত হোসেনের ছেলে সাইফুল ইসলাম মিলনকে এজাহারভুক্ত আসামি করা হলেও তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

সোমবার (৪ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই মিরাজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পলাতক আসামিকে আটক করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।