1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়।
সোমবার (৪ এপ্রিল) মহানগরীর লবণচরা থানা এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে গুলির সঠিক সময় কেউ নিশ্চিত করতে পারেনি।
রাজু হাওলাদারের সাথে আসা এক নারী জানায়, গুলিবিদ্ধ যুবক তার ছেলের বন্ধু। আহত অবস্থায় তার বাড়িতে অবস্থান নেয়। তার চিকিৎসার প্রয়োজন অনুভব করে এখানে নিয়ে আসা হয়েছে।
রাজু হাওলাদার লবণচরা থানাধীন শিপইয়ার্ড এলাকার আজাদ মাস্টার সংলগ্ন ইউনুস হাওলাদারের ছেলে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিষয়টি জানাজানি হয়।
উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে আবারও গুলি চালায়।
এ সময় অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।
অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর কুদির বটতলা এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি গাড়িতে লাগলে তিনি দ্রুত থানায় আশ্রয় নেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ এক রোগীকে ঢাকায় নেওয়ার পথে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশি সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করে দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে চিকিৎসার জন্য খুমেকে আনা হয়। তার সঙ্গে থাকা এক নারী জানান, আহত ব্যক্তি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তিনি তাদের বাড়িতে আশ্রয় নিলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঠিক কোথায় ও কখন তার ওপর হামলা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে কয়েকটি মামলার তথ্য পেয়েছি আমরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।