1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : মোংলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদকসহ মেরী বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে তার কাছ থেকে একশ গ্রাম গাঁজা উদ্ধার করে মোংলা থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। পুলিশ সূত্রে জানা গেছে, মোংলা থানার এসআই (নিঃ) মোঃ ইমামুল ইসলাম-এর নেতৃত্বে একটি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত মেরী বেগম মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ডের তাজমহল রোড (মুরগী বাজার) এলাকার মিজান হাওলাদারের স্ত্রী। মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, মাদক বিরোধী অভিযানে মেরী নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে পরবর্তী আইনগত ব্যাবস্তা গ্রহনের জন্য আদালতের মাধ্যমে, জেল হাজতে পাঠানো হয়েছে। আটক মেরী বেগমের পরিবারের অন্যান্য সদস্যরাও এই মাদক ব্যাবসার সাথে জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। এর আগে তার বোন বেশ কয়েকবার আটক হয়েছে এবং তার বিরুদ্ধে মোংলা থানায় ৫টির বেশী মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।