1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবলিক স্ফিয়ার থাকলে শেখ হাসিনা তৈরি হতো ন : ড. সলিমুল্লাহ খান শরণখোলায় সনাতনী পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাট: গ্রেফতার ২ খোকসায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ১৪৪৫ এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন: মির্জা ফখরুল হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পেছাল হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বদলাবে না: শামা ওবায়েদ

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি : সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার সময় ২ দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত সোমবার (৪ মে) ভোর ৪টায় একটি দুষ্কতিকারী চক্র খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়।

প্রাপ্ত তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সেদিন বিকালে কোস্ট গার্ড বেইস মোংলা সেই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টায় জড়িত ২ জন দুষ্কতিকারী রাজন সরদার (২৫) এবং রতন সরদারকে (১৪) আটক করা হয়। তারা দুজনেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।