
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) এর সংসদ সদস্য অধ্যক্ষ মো: মশিউর রহমান খান-কে ফুলেল শুভেচ্ছা জানান ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান| বুধবার (৬ মে) সকাল ১০টায় ইউএনও কার্যালয়ে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট শাখার আমির মাওলানা এবিএম ˆতয়বুর রহমান, সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম প্রমূখ| এসময় এমপি’র সাথে মতবিনিময় ও উপজেলার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়|