
ইমরান হোসেন, কেশবপুর : যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের আলতাপোল গ্রামে আগামী শুক্রবার (০৮ মে ২০২৬) তারিখে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ভগবত পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে এলাকাজুড়ে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পূজা উদযাপন উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু। তিনি ঋষি সম্প্রদায়ের ২৯ জন অসহায় বিধবা মহিলার মাঝে শাড়ি বিতরণ করেছেন, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দিনব্যাপী এই পূজা অনুষ্ঠানে পূজা, আরতি, ধর্মীয় আলোচনা এবং ভক্তিমূলক সংগীতের আয়োজন করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দ, এলাকাবাসী ও তাদের স্বজনদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এ জন্য পর্যাপ্ত পরিমাণ চাল ও ডাল সরবরাহ করেন আফজাল হোসেন বাবু।
স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা তাকে একজন জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিশেষ করে চলতি বছরের মাহে রমজান উপলক্ষে তিনি নিজ অর্থায়নে তার ওয়ার্ডের সাধারণ মানুষের পানির বিল পরিশোধ করে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন, যা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেবেন।
Like this:
Like Loading...
Related