1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

জাবির সাবেক ভিসি ফারজানার আয়কর নথি জব্দের নির্দেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নিয়োগ বাণিজ্যের অভিযোগ থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম ফারজানা ইসলামের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
এতে বলা হয়েছে, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি স্বামী-পুত্র ও তৃতীয় হাতের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগটি অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম, তার স্বামী মো. আখতার হোসেন একজন আয়কর দাতা। তাদের বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ গোপনের সম্ভাবনা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম এবং তার স্বামী মো. আখতার হোসেনের নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র বা তথ্যাদির সত্যায়িত অনুলিপি ও প্রয়োজনে জব্দকরণের লক্ষ্যে আদালতের যথাযথ আদেশ একান্ত প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।