1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক মজনুর বোনের মৃত্যুতে দাকোপ প্রেসক্লাবের শোক দাকোপে জেলেদের চাউল বিতরণের উদ্বোধন চালনা লেকের কচুরিপানা অপসারণের উদ্বোধন সুন্দরবনের পর্যটন কেন্দ্রে শেষ হয়েছে বর্জ্য অপসারণ অভিযান দক্ষিণডিহিতে রবীন্দ্র জন্মজয়ন্তী’র তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন আজ পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা, ৩ দিনের রিমান্ডে মাদ্রাসাশিক্ষক দীপু মনি, মোজ্জামেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে প্রস্তুত সরকার: শিক্ষামন্ত্রী সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৬ বার পিছিয়ে ১৮ জুন

দক্ষিণডিহিতে রবীন্দ্র জন্মজয়ন্তী’র তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন আজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী আজ (শুক্রবার)। এ উপলক্ষ্যে বিশ্বকবির স্মৃতি বিজড়িত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিস্থ ‘রবীন্দ্র কমপেক্স’-এ সাংস্কৃতিক মন্ত্রনালয় ও খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকাল ৩ টায় দক্ষিণডিহিস্থ রবীন্দ্র কমপ্লেক্সের সফেদাতলায় মৃণালিনী মঞ্চে খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধান অতিথি থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত এমপি, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি, খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলি আজগার, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব মুঃ বিল্লাল হোসেন খান, খুলনা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম-সেবা। স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান। ২য় দিন (শনিবার) খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা ও খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা সরোয়ার। স্মারক বক্তৃতা করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা। স্বাগত বক্তৃতা করবেন ইউএনও সুচি রানী সাহা। সমাপনী দিনে স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোঃ আলি আজগার। বিশেষ অতিথি থাকবেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্মারক বক্তা থাকবেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোঃ আব্দুল মান্নান। স্বাগত বক্তৃতা করবেন ইউএনও সুচি রানী সাহা।

এছাড়াও প্রতিদিন থাকছে বিষয় ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা। ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রনাী সাহা বলেন, তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে। এ মেলায় লোক সমাগমও প্রচুর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।