1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চলন্ত অবস্থায় দুই বাস চালকের খোশগল্পে প্রাণ গেল ৩ জনের পশ্চিমবঙ্গে বিজেপি’র প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী জুলাই সনদ ইস্যুতে সরকার টালবাহানা করছে: নাহিদ ইসলাম আড়ালে থেকেও সক্রিয় মোজতবা খামেনি রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা বৃষ্টির জানাজা আসরের পর, দাফন দাদা–দাদীর কবরের পাশে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণ হওয়া সেই ইমাম চান আর্থিক ক্ষতিপূরণ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর ‘পরমাণু অস্ত্র বহনে সক্ষম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

সুন্দরবনের পর্যটন কেন্দ্রে শেষ হয়েছে বর্জ্য অপসারণ অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : সুন্দরবনের পরিবেশ রক্ষায় পূর্ব সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে চার দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বন বিভাগ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াস)| বৃহস্পতিবার (৭ মে) এ কর্মসূচি শেষ হয়|
সুন্দরবন পূর্ব বন বিভাগ সূত্র জানায়, প্রতিবছরের ন্যায় এবারও কটকা, কচিখালী ও আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রকে ঘিরে এ অভিযান পরিচালনা করা হয়| অভিযানে বনরক্ষী ও টোয়াসের কর্মীরা যৌথভাবে পর্যটন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করেন| অভিযান চলাকালে পর্যটকদের ফেলে যাওয়া চিপসের প্যাকেট, পানির বোতল, জুসের বোতলসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়| এছাড়া বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে ভেসে আসা বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রীও উদ্ধার করা হয়েছে|
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াস)র সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু বলেন, প্রতি বছরের মতো এবারো টোয়াসের কর্মীরা বনরক্ষীদের সহায়তায় সুন্দরবনের তিনটি পর্যটন কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন|
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পর্যটন পরিবেশ সুরক্ষায় প্রতিবছর নিয়মিতভাবে এ কর্মসূচি পালন করা হয়| তিনি জানান, গত ৪ মে শুরু হওয়া এবারের অভিযানে আগের তুলনায় পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য কম দেখা গেছে, যা সচেতনতা বৃদ্ধির ইতিবাচক দিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা|
তিনি আরও বলেন, সংগ্রহ করা বর্জ্য খুলনার নির্ধারিত ডাম্পিং স্টেশনে পাঠানো হবে| একই সঙ্গে সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।