1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
টানা বর্ষণে একটু রোদের খোঁজে সাতলা সেতু এখন কৃষকের অস্থায়ী ধান শুকানোর মাঠ কেশবপুরে ২৪ পরিবারকে আত্মকর্মসংস্থানের আর্থিক সহায়তা প্রদান চাপাইল-কালিয়া রুটে চরম যাত্রী দুর্ভোগ, বিআরটিসি বাস চালুর দাবি বিজেপিসির সদস্য সংগ্রহ শুরু: দাতা সংস্থার নির্দেশনায় নতুন করে যাচাই–বাছাই খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটিকে এমইউজের ফুলেল শুভেচ্ছা খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবী’র সুস্হতা কামনায় বিবৃতি আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী নড়াইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন জমে উঠেছে ফকিরহাটে ডাকাতির ট্রাকসহ মালামালসহ গ্রেপ্তার ২

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন জমে উঠেছে

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী আমেজ| শিক্ষক সমাজের অন্যতম এই সংগঠনের নেতৃত্ব নির্বাচন ঘিরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে ব্যাপক আলোচনা, মতবিনিময় ও প্রচার-প্রচারণা| আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন| শিক্ষক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চাইছেন তারা|
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ তিনটি পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে| সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে দু’জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন| এবারের নির্বাচনে উপজেলার প্রায় ৮০০ জন শিক্ষক প্রতিনিধি ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন| আগামী ১৬ মে তালা শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে|
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম এবং কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার| সাধারণ সম্পাদক পদে রয়েছেন কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদায়ী সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা এবং একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন| এছাড়া কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলিশখালী মাগুরা কে এম এস সি কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজয় কুমার দাশ এবং ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ কবির|
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা| উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন তারা| ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি| শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার করছেন প্রার্থীরা|
সভাপতি প্রার্থী শেখ রেজাউল ইসলাম বলেন, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং শিক্ষক সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য| নির্বাচিত হলে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে কাজ করবো|
সাধারণ সম্পাদক প্রার্থী সজীবুদ্দৌলা বলেন, গত মেয়াদে শিক্ষকদের ¯^ার্থ রক্ষায় কাজ করেছি| অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং শিক্ষক সমাজের কল্যাণে ধারাবাহিকতা বজায় রাখতে আবারও সবার সমর্থণ চাইছি|
আরেক সভাপতি প্রার্থী প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার বলেন, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত ¯^ার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই| নির্বাচিত হলে শিক্ষক সমাজের দাবি-দাওয়া বাস্তবায়ন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করবো|
সাধারণ সম্পাদক প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, তরুণ ও অভিজ্ঞ শিক্ষকদের সমš^য়ে একটি কার্যকর ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তুলতে চাই| শিক্ষক সমাজের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি|
এদিকে সাধারণ শিক্ষকদের মাঝেও নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে| বিদ্যালয়ের শিক্ষক কক্ষ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নির্বাচন| এখন দেখার বিষয়, আগামী ১৬ মে শিক্ষক সমাজের নেতৃত্ব কার হাতে তুলে দেন ভোটাররা|‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।