1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতা রোধ করলে সত্যের প্রবাহ বিলীন হয়ে যায়: মাহফুজ আনাম রড-সিমেন্ট নয়, চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি হবে শিক্ষা: মন্ত্রী মিলন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু প্রশ্নফাঁসের অভিযোগ, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে বাতিল কেমব্রিজের গণিত পরীক্ষা ন্যায়বিচার নিশ্চিত করুন, সরকার আপনাদের পাশে আছে : আইনমন্ত্রী ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান সুব্রমানি, নৌবাহিনীর দায়িত্বে স্বামীনাথন বসতঘর থেকে গ্রামপুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে বৃষ্টি হত্যার বিচার নিশ্চিতে সরকার কাজ করছে: পররাষ্ট্র সচিব আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

আসামের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতের আসামের দক্ষিণ সালমারা-মানকাচর এলাকায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২:১০ মিনিটে রাজ্যের ধুবড়ি জেলার বিলাসিপাড়ার কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। যদিও আগের প্রতিবেদনে কম্পনের মাত্রা ৪.৪ বলা হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় অগভীর ভূমিকম্পটি গভীর ভূমিকম্পের চেয়ে বেশি তীব্রভাবে অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় চলে আসেন। সেখানে বাড়িঘরের তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়া, জানালা ভাঙা ইত্যাদি ছাড়া উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।
এদিকে আসামের ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা জেলাগুলোর মানুষও মৃদু কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে।
এরআগে গত ৭ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে আসামে শিলচরে ৪.৯ মাত্রার ভমিকম্প আঘাত হানলে সিলেট, মৌলভীবাজার এবং এর আশপাশের সীমান্ত এলাকা কেঁপে উঠেছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।