
দিঘলিয়া প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে ২০২৬) সকাল ১০টায় আয়াতুন নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন এপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হাসান এবং সেক্রেটারি মুশফিকুর রহিম।
সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, সঞ্জয় বিশ্বাস, মনিরুল ইসলাম, ভরত বর, মোঃ হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, পরিমল কান্তি, সহকারী শিক্ষক কওসার হোসেন, রফিকুল ইসলাম, ফরহাদ হোসেন ও প্রদীপ কুমার বিশ্বাস।
বক্তারা শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিককে আহ্বায়ক এবং পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) দিঘলিয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।