1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নওয়াপাড়ার ভাঙাগেটে ভয়াবহ ট্রেন-ট্রাক সংঘর্ষ, নিহত ১ মাদকের আসামী ছাড়াতে থানায় এসে আটক ৫ ফকিরহাটে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় ফতুল্লায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের পাঁচজন দগ্ধ নৌ ব্যবস্থাপনায় সমন্বয় ঘাটতি আছে, তা দূর করতে হবে: নৌ মন্ত্রী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ দুই বাংলাদেশিকে হত্যার কথা স্বীকার করলো বিএসএফ ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী- শপথ নিয়েই বিজয়ের ঘোষণা যশোরে নারীকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার লুট ও মামলা তদন্তে গাফিলতির অভিযোগ আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে রক্তে রঞ্জিত না করে: প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।
বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি শারমিন সুলতানার। তার জায়গায় ফেরানো হয়েছে তাজনেহারকে। এখন পর্যন্ত খেলা আট টি-টোয়েন্টিতে ৪৪ রান করেছেন তাজ নেহার। মূলত এক থেকে ছয়- সব পজিশনে ব্যাটিং করতে পারার সামর্থ্যের জন্যই তাকে নেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগ্রেসরা। এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
ত্রিদেশীয় সিরিজ শেষে দলটি যাবে ইংল্যান্ডের লাফবরোতে। সেখানে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং মূল আসরের আগে সেরা সমন্বয় গড়ে তোলাই থাকবে এই প্রস্তুতি পর্বের লক্ষ্য।
আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা নিয়ে দল গঠন করেছে বিসিবি।
অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে সাজানো স্কোয়াডে রয়েছে বেশ কয়েকজন নিয়মিত মুখের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারও।
বাংলাদেশ নারী দল স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুরাইরিয়া ফেরদৌস ও তাজনেহার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।