1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে সড়ক উন্নয়নের দোহাই দিয়ে প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে| কোনো প্রকার সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যান এগাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন| এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে| এঘটনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে | সরেজমিনে জানা যায়, উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৭ ও ৯ ন¤^র ওয়ার্ডের হরিণটানা এলাকায় দুই কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে| এই উন্নয়নের দোহাই দিয়ে সড়কের পাশের ছোট বড় সিরিশ, চ¤^লসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে| কিছু গাছ আবার বিক্রি করা হয়েছে বলে এলাকায় গুণজন চলছে| এছাড়া বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব খাঠিয়ে কোন কোন প্রকল্পের নাম মাত্র এবং কোন প্রকল্পের কাজ মোটেও না করে অর্থ আত্মসাত করেছেন এই ইউপি চেয়ারম্যান প্রবীর মন্ডল| জানা গেছে তিনি ˆকলাশগঞ্জ ইউনিয়ন আ‘লীগের সহ-সভাপতি ছিলেন| নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি এপ্রতিবেদকে জানান, গাছ কাটার আগে স্থানীয় প্রশাসনের সমš^য় এবং প্রকাশ্যে টেন্ডারের নিয়ম থাকলেও তা মানা হয়নি| এছাড়া এভাবে গাছ কাটায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে| তড়িঘড়ি করে টেন্ডার ছাড়া গাছ কাটায় কোন অপকৌশল আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা| এবিষয়ে কৈলাশগঞ্জ ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রবীর মন্ডল বলেন, রাস্তার উন্নয়নের ¯^ার্থে উপজেলা প্রকৌশলীর পরামর্শ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো কাটা হচ্ছে| এগুলো বর্তমানে ইউনিয়ন পরিষদে রাখা হচ্ছে| পরবর্তীতে দরপত্রের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি রাজ¯^ খাতে জমা দেওয়া হবে| এব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম জাহাঙ্গীর আলম জানান, গাছ কাটার পরে আমরা বিষয়টি শুনেছি| গাছ কাটার আগে আমাদের জানানো হয়নি বা কোনো পরামর্শও নেওয়া হয়নি| উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু গাছ কাটার অনুমতি দেওয়ার বিষয়টি অ¯^ীকার করে বলেন, আমি শুনেছি রাস্তা উন্নয়নের জন্য কিছু গাছ কাটা হচ্ছে| তবে আমার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি| বিষয়টি গুরুত্বের সাথে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।