1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

ফকিরহাটে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এমইপি (গঊচ) গ্রুপের আয়োজনে স্থানীয় ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| রোববার (১০ মে) সকাল ১১টায় ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়| ইলেকট্রিশিয়ান মোঃ খানজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের খুলনা বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক (ডিএসএম)| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট মেরিন টেকনোলজির মোঃ শহিদুল ইসলাম| পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমইপি গ্রুপের বাগেরহাট জেলা টেকনিক্যাল সেলস ম্যানেজার (টিএসএম) মোঃ ইমাম হোসেন| সভায় বক্তারা আধুনিক ˆবদ্যুতিক সরঞ্জামের সঠিক ব্যবহার এবং নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন| তৃণমূল পর্যায়ে মানসম্মত ˆবদ্যুতিক সেবা পৌঁছে দিতে ইলেকট্রিশিয়ানদের ভূমিকার কথা উল্লেখ করেন অতিথিরা| মতবিনিময় সভা শেষে এক আনন্দঘন পরিবেশে কুপন ড্রয়ের মাধ্যমে উপস্থিত ইলেকট্রিশিয়ানদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়| সভায় উপজেলার বিপুল সংখ্যক ইলেকট্রিশিয়ান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।