1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

দশমিনায় ঝুঁকিপূর্ণ ভবনেই এস এস সি পরীক্ষা কেন্দ্র

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই চলতি বছরের এস.এস.সি পরীক্ষা নেয়া হচ্ছে| উপজেলা সদরের প্রানকেন্দ্রেই এই বিদ্যালয়টি অবস্থিত| এই কেন্দ্রে ৪৯৭ জন এস.এস.সি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে| তবে ঐ ভবনের ৪টি হলরুমে ১৬৩ জন শিক্ষার্থীর ঝুঁকিপূর্ণ ভবনেই পরীক্ষা চলছে|
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৫০ দশকে এই ভবন নির্মাণ করা হয়| বিদ্যালয়টির মূল ভবন ব্যবহারের অনুপযোগী| বেশির ভাগ কক্ষের দেয়াল ও ছাদ থেকে খসে পড়ছে পলেস্তার| দেয়ালের বাইরের দিকে গজিয়েছে বিভিন্ন গাছ| শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও ভবনটিতে পরীক্ষা কেন্দ্র হিসাবে এই ঝুঁকিপূর্ণ ভবনটিতেই চলছে চলমান এস.এস.সি পরীক্ষা| এরই মধ্যে ২০২২ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিদ্যালয়ের দক্ষিণ পার্শ্বে নতুন একটি ভবনও তৈরি করা হয়| স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়েই পুরানো ভবনে পরীক্ষা নিতে হচ্ছে| তবে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ এই রকম একটি ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষা নেয়ায় তারা শঙ্কিত| দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এস.এস.সি পরীক্ষার্থী মো.আল আমিন জানান,সবচেয়ে পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনেই পরীক্ষা নেয়া হচ্ছে| এই বিদ্যালয়ের মাঠে মাঝে মাঝে বিকাল বেলা আমরা ক্রিকেট, ফুটবল খেলাধুলা করে থাকি| ক্রিকেট ও ফুটবল গিয়ে লাগলেই পলেস্তার খুলে পড়ে| আরেক পরীক্ষার্থী রাহাত জানায়, তারা যে ভবনটিতে পরীক্ষা দিচ্ছে ভবনের ছাদের পলেস্তার খসে পড়ছে| এমন ঝুঁকিপূর্ণ ভবনে পরীক্ষার কেন্দ্র করা ঠিক হয়নি বলেই মনে করছে পরীক্ষার্থীরা| বিদ্যালয়ের পক্ষ থেকে গত এক বছর আগে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা প্রকৌশালী অধিদপ্তরকে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়টি লিখিত ভাবে জানানো হয়| কিন্তু এখন পর্যন্ত কোন সমাধান হয়নি| পরীক্ষার্থীর সংখ্যা বেশী হওয়ায় এই ঝুঁকিপূর্ণ ভবনেই পরীক্ষা নেয়া হচ্ছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।