1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন

দশমিনায় দ্বিগুন লাভে জিঙ্গে চাষে কৃষকেরা খুশি

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নে ঝিঙ্গে চাষ করে দ্বিগুন লাভ হওয়ায় কৃষকেরা বেশ খুশিতে আছে| উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা গ্রীম্মকালিন সবজি ঝিঙ্গে চাষ করে ভাল ফলন পেয়েছে| এই সবজি কম খরচে দ্বিগুন লাভ করা যায়| ঝিঙ্গে উচ্চ ফলনশীল এবং লাভজনক সবজি হওয়ায় উপজেলার কৃষকরা জিঙ্গে চাষ করছে| ঝিঙ্গে লাভজনক সবজি ফসল হওয়ায় এই সবজি চাষে কৃষকদের মধ্যে বেশ আগ্রহ দেখা দিয়েছে|
উপজেলার ৭টি ইউনিয়নের কৃষক ও কিষানীরা মাঁচায় বিষমুক্ত ঝিঙ্গে সবজি চাষ করে সফলতা অর্জন করছে| ঝিঙ্গে সবজি চাষ করে কিষানীরা কম খরচে দ্বিগুন লাভ করতে পারছে| উপজেলার প্রতিটি হাট-বাজারে ঝিঙ্গের চাহিদা বেশী থাকায় কৃষক ও কিষানীরা লাভবান হচ্ছে| ঝিঙ্গে চাষে লোকসানের সম্ভাবনা নেই| ফলে উপজেলার কৃষক ও কিষানীরা ঝিঙ্গে চাষের দিকে ঝুঁকছে| বর্ষা মৌসুমে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে কৃষক ও কিষানীরা মাঁচা পদ্ধতি ব্যবহার করছে| বর্ষাকালে ফসলি জমি পানিতে ডুবে থাকায় কিষানীরা বাঁশ দিয়ে মাঁচা ˆতরি করে এই সবজি ফসল উৎপাদন করছে| বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারনে জমিতে সবজি ফসল উৎপাদন করা সম্ভব হয় না বলে উচু কৃষি জমি এবং জলাবদ্ধ জমির উপর মাঁচা তৈরি করে বিষমুক্ত ঝিঙ্গে সবজি চাষ করছে|
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পরামর্শে উপজেলার ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কিষানীরা মাঁচা ˆতরি করে জিঙ্গে সবজি চাষ করেছে| উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী, দশমিনা সদর ইউনিয়নের লক্ষ্মীপুর, রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর, বহরমপুর ইউনিয়নের দক্ষিন বহরমপুর, বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী, আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের সবজি চাষীরা মাঁচা ˆতরি ব্যবহার করে ঝিঙ্গে সবজি চাষ করছে| মাঁচায় চাষ করে কিষানীরা বারমাস বিষমুক্ত ঝিঙ্গে সবজি উৎপাদন করতে পারছে| ঝিঙ্গে সবজি চাষে ব্যয় কম হওয়ায় কৃষক ও কিষানীরা অধিক লাভের ¯^প্ন দেখছে|
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ ˆদনিক সংবাদ প্রতিনিধিকে বলেন, ঝিঙ্গে সবজি ফসল উৎপাদনে কৃষক ও কিষানীরা ব্যাপক সফলতা অর্জন করছে| মাঁচা ˆতরি করে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কিষানীরা সারা বছর ঝিঙ্গে সবজি চাষ করে অধিক লাভবান হবে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।