1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

পাইকগাছায় উন্নত প্রযুক্তিতে পাট চাষ ও বীজ উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প”-এর আওতায় দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি। স্বাগত বক্তৃতা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইকরামুল হোসেন ও পাট অধিদপ্তরের পরিদর্শক মো. মুজিবর রহমান। উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্যের সঞ্চালনায় কর্মশালায় বক্তারা বলেন, গত বছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলায় পাটের আবাদ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক পদ্ধতি অনুসরণ করলে চাষীরা পাটের আশানুরূপ ফলন পাবেন এবং গত বছরের ন্যায় এবারও ভালো বাজার মূল্য পাওয়ার আশা করা যাচ্ছে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “বাংলাদেশের হারানো ঐতিহ্য ‘সোনালী আঁশ’ পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। নির্বাচিত চাষীদের প্রণোদনা হিসেবে সার ও বীজ প্রদান করা হচ্ছে। আধুনিক পদ্ধতিতে পাট চাষ, সঠিক উপায়ে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো এবং মানসম্মত বীজ সংরক্ষণে কৃষকদের দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন।” তিনি কৃষকদের নিজ নিজ জমিতে বেশি করে পাট চাষের আহ্বান জানান। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬০ জন তালিকাভুক্ত পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে চাষীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।