1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : পাইকগাছায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। পৌর এলাকার শিবসাঘাটে যৌথ অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের শিবসাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মো. সাকিব গাজী (২১) নামে এক যুবককে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়। আটক সাকিব স্থানীয় মো. সফিকুল গাজীর ছেলে বলে জানা গেছে।

এসময় মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই টাকা সাকিবের মায়ের কাছে বুঝিয়ে দেয় প্রশাসন। একই সঙ্গে জব্দকৃত গাঁজা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে সাকিব গাজীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. সফিয়ার রহমানসহ বাহিনীর অন্যান্য সদস্যরা অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপন তথ্যের ভিত্তিতে দিনব্যাপী আরও কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।