1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ফুলতলায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে পটগান অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : আশ্বাস প্রকল্পের আওতায় এবং রূপান্তর থিয়েটারের পরিবেশনা সোমবার সকাল ১০ টায় ফুলতলা গরুর হাট চত্ত্বরে এবং বিকাল ৪ টায় বরণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ’ শিরোনামে গনসচেতনতা মূলক পটগান অনুষ্ঠিত হয়েছে। এই পটগানে মানব পাচারের কারন, মানব পাচারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি, মানব পাচারের প্রভাব, পাচারকারীর শাস্তি ও নিরাপদ অভিবাসন ইত্যাদি বিষয়ে গানে গানে ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।

পটগান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতির শামসুল আলম খোকন, ইউপি সদস্য রিক্তা বেগম, শামিম হোসেন সরদার, ডালিয়া বেগম, সিটিআইপি সদস্য সুমি খাতুন, কাজী শিহাব, আরাফাত হোসেন, সিটিএন সদস্য মারীয়া আক্তার মেরী, আশ্বাস প্রকল্পের প্রকল্প প্রোগাম অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলেটেটর মিতা মজুমদার, উপজেলা ও ইউনিয়ন সিটিসির সদস্যসহ মানব পাচারের ঝুঁকি পূর্ব কমিউনিটি প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পটগান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে কাজল খাতুন, তাছলিমা বেগম, নিশিতা ও সোবহান শরীফ বিজয় হন। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।