1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

তথ্যবিবরণী : ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয় বিষয়ক বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার সোমবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। প্রধান অতিথি বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান ও তামাকজাত দ্রব্যের উৎপাদন, ব্যবহার, ক্রয়-বিক্রয় ও বিজ্ঞাপনকে নিরুৎসাহিত করা প্রয়োজন। পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের একশত মিটারের মধ্যে কোন দোকানে তামাকজাত দ্রব্য বিক্রয় বন্ধ করতে হবে। ১৮ বছর বয়সের নিচে কারো কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধে সচেতনতার কোন বিকল্প নেই। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন করা গেলে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনলাইনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো: আখতারউজ-জামান। খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: কামরুল ইসলাম, স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো: মুজিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার প্রমুখ এ বিষয়ে আলোচনা করেন। বিভাগীয় প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০২৫ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন, ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমনার একশত মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয় করা যাবে না। কোন ব্যক্তি বিধান লঙ্ঘন করলে তিনি অনধিক পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরণের অপরাধ সংঘটন করলে তিনি পর্যায়ক্রমে উক্ত দন্ডের দ্বিগুণ হারে দন্ডনীয় হবেন। সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।