1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে তুজাম (৫০) এবং ছিদ্দিকুর রহমানের ছেলে শাহিন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুজাম ও শাহিন একটি মোটরসাইকেলে করে উলাশী বাজার থেকে বাগআঁচড়ার দিকে যাচ্ছিলেন। পথে উলাশী কালীমন্দির এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাশ কাটানোর সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তুজামের মৃত্যু হয়। স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
নাভারন হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, নাভারন-সাতক্ষীরা সড়কের বেশ কিছু অংশ সরু হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন তাঁরা। এ ছাড়া অনুমোদনবিহীন যানবাহন চলাচল ও দুর্ঘটনার বড় একটি কারণ বলে মনে করছেন তাঁরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।