
শ্যামনগর প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাবলু গাজী(৪৮) নামে এক মৌয়াল বাঘের আক্রমণে আহত হয়েছে| রোববার সকাল সাড়ে আটার দিকে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগহকালে তিনি বাঘের আক্রমনের শিকার হন| আহত মৌয়ালকে নিয়ে সহযোগীরা সোমবার সকালে লোকালয়ে পৌছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে| বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে| মৌয়াল দলনেতা ইউসুফ গাজী জানান তাদের ১০ সদস্যের দলটি গত চারদিন আগে সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাশ(অনুমতিপত্র) নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে যান| রোববার সকালে মধু সংগ্রহের জন্য ছাঁটা দিয়ে এগিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি বাঘ বাবলুকে আক্রমণ করে| এসময় নৌকায় থাকা বনের মধ্যে থাকা ছয়জনের পাশাপাশি নৌকায় থাকা অপর তিনজন একযোগে লাঠি নিয়ে পাল্টা আক্রমন করে| এসময় শিকার ছেড়ে দিয়ে বাঘ বনের গভীরে ঢুকে গেলে দ্রুত তাকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে| আহত মৌয়ালের পিতা আব্দুল মালেক জানান তিনি তার ছেলে সামনে থেকে ছাটার কাজে অংশ নিচ্ছিলেন| হঠাৎ শব্দ শুনে পিছনে ফিরে ছেলের উপর বাঁঘকে ঝাঁপিয়ে পড়তে দেখেন| এসময় ঘটনার আকস্মিকতায় উচ্চ¯^রে ডাক-চিৎকার শুরুর পাশাপাশি হাতে থাকা দা ও লাঠি নিয়ে তারা ঝোঁপের মধ্যে আঘাত শুরু করলে বাঘটি পালিয়ে যায়| পিঠের নিচে কামড় বসানোর কারণে প্রচন্ড রক্তক্ষরণ সত্ত্বেও অদ্যাবধি সে বেঁেচ রয়েছে বলে দাবি করেন আব্দুল মালেক| শ্যামনগর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার শাকির হোসেন জানান ঘাঁড়ের নিচ থেকে পিঠ ও কোমরের উপরে দাঁত ও নলি বসানোর কারণে মারাত্বক ক্ষতের সৃষ্টি হয়েছে| উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে| সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার ফজলুর রহমান জানান গত ৬ মে তারা ১০ সদস্যের দলটি সুন্দরবনে যায়| বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে বণ্যপ্রাণীর হামলায় আহত হওয়ায় যাবতীয় তথ্য উপাত্ত যাচাই-বাছাই শেষে তিনি বনবিভাগের আর্থিক সহায়তা পাবেন|