1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭ ফুলতলা উপজেলা তাঁতী দলের পাল্টাপাল্টি অভিযোগ নড়াগাতীর ঐতিহাসিক রানী রাসমণি স্টেটের কাচারি বাড়ি পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান : প্রধানমন্ত্রীর আরো দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা ও ভাই খুন

কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এর সঙ্গে কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে কয়রা উপজেলা পরিষদে সংসদ সদস্যের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকদের ন্যায্য দাবি-দাওয়া সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার যশোর অফিস প্রধান সাংবাদিক এম আইয়ুব, কয়রা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি শেখ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও এনটিভির অনলাইন প্রতিনিধি তরিকুল ইসলাম, ক্লাবের নির্বাহী সদস্য ও প্রথম আলো প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন। তিনি বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।