1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭ ফুলতলা উপজেলা তাঁতী দলের পাল্টাপাল্টি অভিযোগ নড়াগাতীর ঐতিহাসিক রানী রাসমণি স্টেটের কাচারি বাড়ি পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান : প্রধানমন্ত্রীর আরো দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা ও ভাই খুন

জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা ও ভাই খুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দিনাজপুরের চিরিরবন্দরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আহত ভাইকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দুলু ইসলাম (৭০) ও তার ছেলে কাবিল (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুলুর দুই স্ত্রী। প্রথম সংসারের স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় সংসারের স্ত্রীরও দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম। নিহত দুলুর বাবা প্রথম পক্ষের দুই ছেলে হাবিল ও কাবিলকে কিছু জমি লিখে দেয়। এটা জানতে পেরে দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তানরা সেই জমির ভাগ চায়। এ নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এদিন সকালে দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে রাস্তায় বাবাকে পেয়ে মারতে শুরু করে। খবর পেয়ে প্রথম পক্ষের স্ত্রীর ছোট ছেলে কাবিল আটকাতে গেলে ছোট স্ত্রীর দুই ছেলের ছুরিকাঘাতে ঘটনাস্থলে বাবা দুলু ইসলাম নিহত হয়। এ সময় গুরুতর আহত অবাবিলকে হাসপাতালে নেওয়ার পথে কাবিল মারা যায়।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন, এ ঘটনায় ঘাতক দুই ভাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।