1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭ ফুলতলা উপজেলা তাঁতী দলের পাল্টাপাল্টি অভিযোগ নড়াগাতীর ঐতিহাসিক রানী রাসমণি স্টেটের কাচারি বাড়ি পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান : প্রধানমন্ত্রীর আরো দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা ও ভাই খুন

ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ভোর ৬টায় লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার (১১ মে) দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ডিএনডি লেকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনিরুল (১৫) ও শুভ (১৫) গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মনিরুলের বাবা মোহাম্মদ জাকির। তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামে। বর্তমানে পরিবারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। অপর নিহত শুভ’র বাবা মিজান শিকদার। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকায়। শুভ পরিবারসহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকতো।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, সোমবার দুপুরে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ ছিল।
তিনি আরও জানান, রাতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। মঙ্গলবার ভোর ৬টার দিকে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।