1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭ ফুলতলা উপজেলা তাঁতী দলের পাল্টাপাল্টি অভিযোগ নড়াগাতীর ঐতিহাসিক রানী রাসমণি স্টেটের কাচারি বাড়ি পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান : প্রধানমন্ত্রীর আরো দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা ও ভাই খুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রিকেটে চিতলমারী চ্যাম্পিয়ান : খেলবে বিভাগীয় মাঠে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি : শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রিকেটে বাগেরহাট জেলায় চিতলমারী উপজেলার ক্ষুদে খেলোয়াড়রা চ্যাম্পিয়ান হয়েছে। আগামী ১৯ মে তারা খুলনা বিভাগীয় মাঠে খেলবে।
সোমবার (১১ মে) বাগেরহাট স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মোড়েলগঞ্জ উপজেলা ১০ ওভারে ৩ ইউকেট হারিয়ে ৭৬ রান করে রানার্সআপ হয়। জবাবে চিতলমারীর ক্যাপ্টেন সৌমিক সমাদ্দারের দল ১০ ওভারে ৫ ইউকেট হারিয়ে ৭৭ রানে চ্যাম্পিয়ানশীপ অর্জন করে। খেলায় চিতলমারীর খেলোয়াড় আলী মাহামুদ নোবেল ম্যান অব দ্যা টুর্ণামেন্ট, ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা বলারের খেতাব অর্জন করেন।
এর আগে রোববার (১০ মে) সেমিফাইনালে কচুয়া উপজেলার বিপক্ষে খেলায় চিতলমারী দলের তারিফ শেখ ২ ওভারে ৫ ইউকেটের পতন ঘটিয়ে ‘ম্যাচ বল’ অর্জন।
ফাইলান খেলা শেষে সোমবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন কৃতি খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
মঙ্গলবার (১২) দুপুরে চিতলমারী দলের ম্যানেজার ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বিন্দু এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।