
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে সাতবাড়ীয়া এলাকায় গড়ে তুলেছে অনুমোদনহীন নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য ˆতরির কারখানা| এলাকাবাসীর দাবী অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য ˆতরির কারখানার মালিক মজনু হোসেন কে গ্রেফতারসহ কারখানাটি বন্ধ|
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকার চক বাজার থেকে বিভিন্ন নামী-দামী অনুমোদিত কোম্পানির লেভেল বা ব্যাচ ব্যবহার করে ভেড়ামারার সাতবাড়ীয়া এলাকায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অ¯^াস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ˆতরি ও বাজারজাত করে আসছে| জন¯^াস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ| অনুমোদনহীন ও নকল পদ্ধতিতে জুস, জেলি এবং চকলেট জাতীয় শিশু খাদ্য ˆতরির মূল্য হোতা উপজেলার ধরমপুর ইউনিয়নে সাতবাড়ীয়া এলাকার রেজাউল করিমে ছেলে মজনু হোসেন| অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য ˆতরির কারখানার মালিক মজনু হোসেন কে গ্রেফতার ও তার কারখানাটি বন্ধ করার দাবী| লাইসেন্স বা কাগজপত্র নেই কারখানার মালিক মজনু হোসেনের| ভেজাল শিশুখাদ্য ˆতরি করে ¯^ল্প পরিমান জরিমানা মাধ্যমে পার পেয়ে যাচ্ছে কিভাবে বারংবার ? তদ্বিরবাজ গুলো কিসের ¯^ার্থে জেল-জরিমানা কমানোর সুপারিশ করলো, সাধারণ জনগনের মুখে মুখে|
কারখানার মালিক মজনু হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত আমার কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ হাজার টাকা জরিমানা করেছে|
বিএসটিআই পরিদর্শক আসিফ করিম বলেন, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে সাতবাড়ীয়া এলাকার মজনু হোসেনের অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য ˆতরির কারখানায় একাধিকবার অভিযান চালানো হয়েছে| কারখানার মালিক কে জরিমানা করা হয়েছে| তার পরও সে অনুমোদনহীন নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য ˆতরি করে আসছে|
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বলেন, ভেড়ামারায় অনুমোদনহীন ও নকল জুস, জেলি, লিকুইড দই এবং বিভিন্ন জাতীয় শিশু খাদ্য ˆতরির একটি কারখানার মালিক মজনু হোসেনকে ১ লক্ষ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত| অভিযান চলাকালে বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও ˆতরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়| জব্দকৃত মালামাল বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিততে ধ্বংস করা হয়| এছাড়াও একই এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে শাহাদত হোসেনের (৪২) বাড়ীতে যৌন উত্তেজনার বিভিন্ন ধরনের বোতলজাতকৃত ঔষধ পাওয়া যায়| লাইসেন্স বা কাগজপত্র না থাকায় শাহাদত হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত| ভ্রাম্যমাণ আদালত অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, বিএসটিআই পরিদর্শক আসিফ করিম, কুষ্টিয়া ফিল্ড অফিসার খাইরুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা|