1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কয়রা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় ডিএনডি লেকে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে দুই পুলিশসহ নিহত ৭ ফুলতলা উপজেলা তাঁতী দলের পাল্টাপাল্টি অভিযোগ নড়াগাতীর ঐতিহাসিক রানী রাসমণি স্টেটের কাচারি বাড়ি পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান : প্রধানমন্ত্রীর আরো দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই দেশের আর্থিক খাত এখন ‘পেইনফুল’ অবস্থায় রয়েছে: অর্থমন্ত্রী জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা ও ভাই খুন

হামের সংক্রমণ ও টিকা সংকটের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং টিকা সংকটের কারণ অনুসন্ধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘হামের সংক্রমণ এবং টিকা সংকটসহ এ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি হবে।’
হামের ভয়াবহতা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘হামের কারণে চার শতাধিক শিশু মারা গেছে। এটি বড় বিষয়। কী কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কি না— এসব নিয়েই তদন্ত করা হবে। তদন্তে কোনো অপরাধ উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেয়া হবে। হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে আরও সুযোগ-সুবিধা বাড়ানো দরকার।’
এ সময় বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের সময় সম্পাদিত বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব চুক্তি হয়েছে, সেগুলো থেকে বের হওয়া যাবে না— সেটি নয়। তবে সেক্ষেত্রে কতগুলো আইনগত বিষয় ও শর্ত আছে। কোনো কোনো চুক্তির কিছু অংশ গোপন রাখার শর্তও থাকে। জনগণের জন্য ক্ষতিকর যেসব চুক্তি হয়েছে, সেগুলোর পর্যালোচনা ও মূল্যায়ন করবে সরকার।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেটি বাতিল করলে যে প্রভাব পড়বে, সেটিও বিবেচনায় রাখতে হবে। আবার বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আসতে পারে।’
দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে জনমনে কোনো শঙ্কা নেই উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের জ্বালানি সংকট নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।