
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ১৫ পিচ ইয়াবাসহ ইসরাক সরদার (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ| বুধবার (১৩ মে) সকালে উপজেলার রহিমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়|আটক ইসরাক সরদার খুলনা জেলার পাইকগাছা উপজেলার রেজাকপুর গ্রামের সিরাজ সরদারের ছেলে| স্থানীয় এলাকাবাসী জানান, ইসরাক দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন তালা উপজেলার বিভিন্ন এলাকায় এসে ইয়াবা বিক্রি করতেন| বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে| তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে| এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে|