
ডেস্ক রিপোর্ট : বুধবার ভোর রাত প্রায় দুইটা| নগরীর খুলনা সদর থানাধীন বেলায়েত হোসেন সড়ক সংলগ্ন একটি বন্ধ থাকা মাছ কোম্পানির বাউন্ডারি ওয়ালের ওপর এক যুবক ঝুলছিলেন| সিমানা প্রাচীরের এক পশে তার দুই পা এবং অপর পাশে তার মুখ ও দু’ হাত ঝুলেছিল| ডান হাতে ছিল ঝলসানো ক্ষত| ওই অবস্থা হতে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন|
নিহত মোঃ আনোয়ার হোসেন (২৯) নতুন বাজার চর খ্রিষ্টান গলির বাসিন্দা জনৈক দেলোয়ার হাওলাদারের ছেলে| তিনি দিনমজুর ছিলেন| বুধবার দুপুরে ময়না তদন্ত শেষে নিহতের ¯^জনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে| এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছে|
মরদেহের হাতে ঝলসানো ক্ষত চিহ্ন দেখে নিহতের কয়েকজন ¯^জন, আশ-পাশের লোকজন এবং পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন- ˆবদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে| যদিও অপর একটি সূত্র বলছেন, পূর্ব শত্রুতার জের ধরে একটি সন্ত্রাসী চক্রের কয়েকজন সদস্য তাকে হত্যা করতে পারে| কিভাবে তার মৃত্যু হয়েছে? ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে সুনির্দিষ্টভাবে এ প্রশ্নের উত্তর মিলবে বলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ তানজির রহমান বলেছেন|
তিনি জানান, ˆবদ্যুতিক শকে তার মৃত্যু হয়েছে? নাকি তিনি খুন হয়েছেন? রহস্য উদঘাটনের জন্য সার্বিক দিক বিবেচনা করে মামলার তদন্ত কাজ চলছে|
একটি সূত্র পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তাকে বলেছেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে খ্রিষ্টান গলির ভেতর আনোয়ারের সাথে এক সন্ত্রাসীর বাক-বিতণ্ডা হয়| সেসহ কয়েকজন আনোয়ারকে মারপিট করার পাশাপাশি হত্যার হুমকি দিয়ে চলে যায়| পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার হয়েছে|