1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

বটিয়াঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি : উপজেলার চক্রাখালী স্কুল মাঠে বুধবার সকাল ১১ টায় বটিয়াঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে, জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, সমস্যা সমাধানের আশ্বাসে বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” কর্মসূচি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে| উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, জনগণের সঙ্গে পুলিশের সেতুবন্ধন জোরদার এবং জনসাধারণের সমস্যা সরাসরি শোনার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনসুজ্জামান (ক্রাইম অ্যান্ড অবস)| বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আনাম (বি সার্কেল), বটিয়াঘাটা থানার তদন্তকারী ইন্সপেক্টর শাহীনুর রহমান, সাব ইন্সপেক্টর রবিশঙ্কর| উপস্থিথ ছিলেন থানার সকল পুলিশ সদস্যবৃন্দ, সাংবাদিক তরিকুল ইসলাম, ইন্দ্রজি টিকাদার, আলমগীর হোসেন, শাহাবুদ্দিন দোলন বি এনপি নেতা আছাবুর রহমান,বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ| সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পুলিশ জনগণের সেবক| জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে| জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করাই এই ‘ওপেন হাউজ ডে’র মূল লক্ষ্য|”সভাপতির বক্তব্যে ওসি বলেন, “মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে| এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি| আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমন আরও সহজ হবে|”অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন| বিশেষ করে মাদক সমস্যা, কিশোর গ্যাং, চুরি, অনলাইন জুয়া, ইভটিজিং, সন্ত্রাস, নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়| পুলিশ কর্মকর্তারা এসব বিষয় গুরুত্বসহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন|এ সময় এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।