1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

বনরক্ষীদের উপর হামলা করে হরিণ শিকারীকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শরণখোলা প্রতিনিধি : বনরক্ষীদের উপর হামলা করে কুপিয়ে হরিণ শিকারীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা| ঘটনায় বুধবার দুপুরে শরণখোলা থানায় মামলা দায়ের হয়েছে| এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের কালিয়ারখাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে| বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল জাবের এর নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (১২ মে) বিকেলে সুন্দরবনের চরখালী বনাঞ্চলের শুয়োরগুদি এলাকায় টহল কালে বনের মধ্যে হরিণ শিকারী দেখতে পায়| বনরক্ষীদের দেখে শিকারীরা ঘটনাস্থলের অদুরে থাকা তাদের ট্রলারে উঠে দ্রুত লোকালয়ের দিকে পালাতে থাকে| বনরক্ষীরাও ট্রলার নিয়ে তাদের পিছু ধাওয়া করে| শিকারীরা লোকালয়ের কালিয়ারখাল এলাকায় উঠে গেলে বনরক্ষীরা ঐ এলাকার চিহ্নিত হরিণ শিকারী কুদ্দুস রাজাকে (৩০) কে আটক করতে সক্ষম হয়| আটক শিকারীকে নিয়ে আসার সময় আটক শিকারীর লোকজন ও কুদ্দুস নিজে ধারালো অস্ত্র নিয়ে বনরক্ষীদের উপর হামলা করে| এক পর্যায়ে চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল জাবের ও বন বিভাগের নৌকাচালক অপূর্ব কুমার সাহাকে কুপিয়ে আহত করে শিকারী কুদ্দুস রাজাকে ছিনিয়ে নিয়ে যায়| ঘটনার পরে মঙ্গলবার রাতে আহত দুই বনরক্ষীকে শরণখোলা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়| সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) মোঃ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,হামলার ঘটনায় থানায় মামলা করা হবে| শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন, বনরক্ষীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।