1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। তারা জাহাজটি এখন ইরানের জলসীমায় নিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে ইউকে মেরিটাইম এজেন্সি।
তারা বলেছে, আমিরাতের ফুজাইরাহ থেকে ৭০ কিলোমিটার দূরে নোঙর একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিরা জব্দ করেছে। এটি ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালিতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ হরমুজ দিয়ে পরিবহন করা হতো।
গত রোববার দক্ষিণ কোরিয়া জানায় হরমুজে তাদের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। কাতার পরবর্তীতে জানায়, আমিরাত থেকে তাদের জলসীমায় জাহাজটি আসছিল। তখন এতে ড্রোন হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে হরমুজে একট অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজে জাহাজ চালাবেন। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি মার্কিন সেনাদের জন্য বন্ধ করে দেয়। এতে ট্রাম্পকে তার অভিযান থেকে পিছিয়ে যেতে হয়।
ট্রাম্প অবশ্য ওই সময় দাবি করেছিলেন ইরানিদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি অভিযান স্থগিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।