1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তাইওয়ান ইস্যুতে সংঘাতে জড়াতে পারে যুক্তরাষ্ট্র-চীন: জিনপিং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা ওমানে গাড়ির ভেতর রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি, অবশেষে মারা গেল ছোট্ট রেশমী পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় যে কোনো দিন আপাতত শপথ নিতে পারছেন না আসলাম চৌধুরী ও সারোয়ার আলম শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবু গ্রেপ্তার, প্রতিবেদন ৭ জুন সীমান্তে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ

মহানগর ও জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের খুলনা মহানগর ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ৫ ঘটিকায় খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি নগরীর শিববাড়ী মোড় থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কে ডি ঘোষ রোড বিএনপির পার্টি অফিসে এসে শেষ হয়।এসময় নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এবং তৃণমূলের ছাত্রদল কর্মীরা মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মিছিল পরবর্তী সমাবেশে খুলনা মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক তাজিম বিশ্বাস বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের এই নতুন কমিটি ছাত্রদলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন খুলনা মহানগর ছাত্রদল সাড়া বাংলাদেশে সুশৃঙ্খল ছাত্রবান্ধব সংগঠন হবে এবং রোল মডেল হিসেবে উত্থাপিত করবো।একই কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব বলেন সংগঠনকে কর্মীবান্ধব আরো শক্তিশালী করতে আমরা সংকল্পবদ্ধ।

বিএনপির চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবক জনাব তারেক রহমানের এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।