1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

যশোরের এসআই আলমগীর পেলেন আইজিপি ব্যাজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : অপরাধ তদন্তে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পুলিশ সপ্তাহ-২০২৬ এ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” অর্জন করেছেন পিবিআই, যশোর জেলায় কর্মরত এসআই মোঃ আলমগীর হোসেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির তাঁর হাতে এ সম্মানজনক ব্যাজ তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে দক্ষতা, চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন, অপরাধীদের আইনের আওতায় আনতে সাহসী ভূমিকা এবং জনগণকে নিরাপত্তা সেবায় আন্তরিক অবদানের জন্য তিনি এ স্বীকৃতি অর্জন করেন। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদার মনোভাবের কারণে সহকর্মীদের কাছেও তিনি একজন নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিত।

এ অর্জন উপলক্ষে পিবিআই, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান এসআই আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ সম্মাননা শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পিবিআই যশোর জেলার সকল সদস্যের জন্য গর্ব, অনুপ্রেরণা ও পেশাদারিত্বের প্রতীক।

সহকর্মীদের মতে, অপরাধ দমনে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন এবং সত্য উদঘাটনে নিরলস প্রচেষ্টাই এসআই আলমগীর হোসেনকে এ সম্মাননার আসনে পৌঁছে দিয়েছে। তার এ অর্জনে পিবিআই যশোর জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

পিবিআই যশোর জেলার পক্ষ থেকে তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।