1. : lf_ElQ5oe7W3mX7 :
  2. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  3. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

যশোর ডিবির তিন এসআই পেলেন আইজিপি ব্যাজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি :“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”— এই অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে দেশজুড়ে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। আর সেই গৌরবময় আয়োজনেই সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মানজনক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ অর্জন করেছেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র তিন কৃতি সাব-ইন্সপেক্টর।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ ১০ মে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। ১০ থেকে ১৩ মে পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিটের মেধাবী ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় যশোর ডিবির তিন সদস্যের এ অর্জন জেলায় গর্বের আবহ তৈরি করেছে।পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সাহসী ভূমিকা, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে। অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাওয়া এসব পুলিশ সদস্যের সাফল্য এখন যশোরবাসীরও গর্ব।

আইজিপি ব্যাজপ্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন—
ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।

তাদের এ সাফল্যে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, এ অর্জন অন্য পুলিশ সদস্যদেরও আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশি সেবায় উৎসাহিত করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।