
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক ˆবষম্য বিলোপ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (১৪ মে) নেটজ বাংলাদেশের ও বিএমজেড এর সহযোগিতায় এবং রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)- হোপ প্রকল্পের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ ¯^র্ণা| তালা উপজেলা সিএসও সভাপতি শাহনাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার শেখ মাহমুদুল হক, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ারদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, উপজেলা নাগরিক কমিটির সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ আকবর হোসেন, প্রাক্তন অধ্যাপক রেজাউল ইসলাম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসের প্রশিক্ষক আলেয়া খাতুন, এরিয়া সমš^য়কারী তাহেরা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন| সভায় ¯^াগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রমের উপস্থাপন করেন রিইব- হোপ প্রকল্পের প্রকল্প সমš^য়কারী খালিদ হাসান| এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়| এ সময় সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়| ক্যাম্পেইনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেন্ডার সমতা, মানবাধিকার এবং নারী ও কিশোরদের সামাজিক অংশগ্রহণ বিষয়ে সমাজের সকল শ্রেনী বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়| কর্মসূচিতে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন|