1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

মোরেলগঞ্জে লুট ও অগ্নিসংযোগের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির দখল নিতে রাতের আধারে একটি পক্ষের তৈরী করা স্থাপনা অপর পক্ষ ভেঙ্গে ফেলার ঘটনায় বসতবাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগ তোলা হয়েছে।

জিউধরা গ্রামে ঘের ও জিউধরা বাজারে নগদ-বিকাশের ব্যবসায়ী শামীম ওরফে শুকুর মৃধা এ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ৯টার দিকে একই বংশের প্রতিপক্ষের ৪০-৫০ জনের একটি বাহিনী তার বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বাহিনী লোকেরা অতর্কিতে মারপিট শুরু করে। পরে ধারালো অস্ত্রে মুখে সকলকে জিম্মি করে নগদ টাকা, খামারে হাস, মুরগী ও ঘরের মূল্যবান মালামাল লুটে নিয়ে বসত ঘরে আগুন দিয়ে চলে যায়।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।