1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি : সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুক যুদ্ধ হয়েছে| এসময়ে অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়| গতকাল শুক্রবার বেলা ১টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন| তিনি জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে| এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মে বিকাল ৫টা থেকে ২দিন ব্যাপি কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন কোকিলমনি কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়| অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ডাকাত দল গুলিবর্ষণ শুরু করে| আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলিবর্ষণ করে| এসময়ে কোস্ট গার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর ৩জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়| ডাকাতদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার জব্দ করা হয়| আটক ডাকাতরা হলেন মোরলগঞ্জ উপজেলার মেহেদী হাসান (২৫) ও রমজান শরীফ (১৯) এবং ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাসিন্দা এনায়েত (২৫)| প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল| এছাড়া ঘটনার দিন বনবিভাগের তৎপরতা ও সহযোগিতায় করিম শরীফ বাহিনী কর্তৃক জিম্মিকৃত ৪ জন জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে| জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।