1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক: সাতক্ষীরা পুলিশ সুপার দুর্যোগের কবলে পড়ে খুলনার বোরো চাষীদের দুর্ভোগে যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: নারী নিহত, চালক আহত বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী শার্শায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ চৌগাছায় পশুর হাটে গরু বিক্রির টাকা চুরি, আটক ২ ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ব্রাজিলের সঙ্গে সরাসরি শিপিং ব্যবস্থা চালু করতে চায় বাংলাদেশ

অপরাধীকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক: সাতক্ষীরা পুলিশ সুপার

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
জামাল উদ্দীন, সাতক্ষীরা :  কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই, অপরাধীকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবাগত পুলিশ সুপার আরো বলেন, পুলিশ বিভাগেরও কেউ যদি অপরাধ করে, তবে তার পোশাক না দেখে নিরপেক্ষ তদন্ত করা হবে। জনগণের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা ও চাঁদাবাজি না হয়, তা নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের।
নবাগত পুলিশ সুপার বলেন, পুলিশ এবং সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজ থেকে অপরাধ দূর করতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় থাকা জরুরি। তিনি এসময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সাংবাদিকদের বস্তুুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের চোখে আমরা পৃথিবী দেখি। তাই পুলিশ-পাবলিক-প্রেস এই তিনটির সমন্বয় অতীব জরুরী। সভায় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এছাড়া সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা ও অপরাধমূলক কর্মকান্ড দমনে পুলিশ শক্ত অবস্থানে থাকবে বলে জানান তিনি। সভাশেষে নবাগত পুলিশ সুপার জেলার সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতে সাতক্ষীরার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় পুলিশের পক্ষে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  এসএম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এসএম আব্দুল আলীমসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার প্রতিনিধি এম. কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ বেতার ও আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কাশেম, সহ-সভাপতি ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন ও বাসস’র প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির প্রতিনিধি বরুণ ব্যানার্জি, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহি সম্পাদক আবু তালেব মোল্যা, বাংলানিউজের প্রতিনিধি তানজির কচি, কালবেলা ও স্টার নিউজের প্রতিনিধি গাজী ফরহাদ, মানবজমিনের প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন, বাংলাদেশের খবরের প্রতিনিধি আব্দুস সামাদ, দৈনিক বাংলার প্রতিনিধি আবু সাইদ প্রমুখ। এসময় সেখানে জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।